বৃহস্পতিবার বিকেলে পৌরসভার পুর্বলাচ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ছাগলের মালিক মন্টু মিয়া জানিয়েছেন।
অপরদিকে, গত বুধবার চরমোহনা গ্রামে থানার সোর্স নামের দুই ব্যক্তির খামারে ইউপির ছাগল বিক্রির অপরাধে ৫ চোরকে গণপিটুনি দিলে দুই চোর পালিয়ে যান। আহত তিনজনকে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি এবং চোরদেরকেও থানায় সোপর্দ করা হয়নি।
.png)
আটককৃতরা হলেন, রায়পুর পুর্বলাচ গ্রামের আজিজ বেপারির ছেলে ১৪ বছর বয়সী সাগর, মমতাজ বেপারির ছেলে একই বয়সী মো. নাজিম ও বাবুল হোসেনের ছেলে ২৮ বছর বয়সী বখাটে যুবক আলআমিন।
চরমোহনা গ্রামের কয়েকজন গ্রামবাসী জানান, ১৫ দিন আগে ইউপি সদস্য রবিউলের ছাগল চুরি করে একই ওয়ার্ডের কিশোর শাকিল। পরে সেই ছাগল থানার সোর্স তারেক ও আজাদের খামারে বিক্রি করে। পরে আজাদ সেই ছাগল নতুনবাজারের ব্যবসায়ী আলমের কাছে বিক্রি করেন। সেই ছাগল ইউপি সদস্যের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।। এ ঘটনা জানার পর ইউপি চেয়ারম্যান শফিক পাঠানের নেতৃত্বে ১৫-২০ জন যুবক বিশেষ অভিযানে চোরাই ছাগল চক্রের ৫ সদস্যকে আটক করে পিটুনি দেন। তাদের দুইজন পালিয়ে যান এবং ৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় চরমোহনা গ্রামে আতঙ্ক দেখা দিয়েছে।
ছাগল চুরির অভিযোগ এনে ওই তিনজনের নামে উপজেলার চরপাতা গ্রামের মন্টু মিয়া বাদী হয়ে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় মামলা করেছেন। এ মামলায় তাদের আটক দেখিয়ে শুক্রবার সকালে (৭ এপ্রিল) লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে বলে এসআই সুলতান হোসেন জানান।
চরমোহনা ইউপি চেয়ারম্যান শফিক পাঠান বলেন, গত কয়েক মাস ধরে চোরচক্রের দল মানুষের খামার থেকে ছাগল ও গরু চুরি করছে। এ ঘটনায় ৫ সদস্যকে চিহ্নিত করা হয়েছে। তাদের নজরদারিতে রাখা হয়েছে। আইন অনুযায়ী বিচার করা হবে। ওই খামারটি গ্রাম পুলিশ দিয়ে পাহারা দেওয়া হচ্ছে।
পুলিশ বলছে, গত সাত দিন আগে চরপাতা গ্রামের মন্টু মিয়ার ছাগল চুরি করে পৌরসভার পুর্বলাচ গ্রামের মনু মিয়ার কাছে বিক্রি করে তিন কিশোর ও বখাটে। এ ঘটনা জানতে পেরে মন্টু মিয়া সাগরকে আটক করলে তার স্বীকারোক্তি অনুযায়ী সহযোগী দুইজনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এ ঘটনায় তিন কিশোর ও তরুনকে আসামি করে চুরির অপরাধে মামলা করা হয়।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, পৌরসভার পুর্বলাচ গ্রামে ছাগল চুরির ঘটনায় মামলায় আটক তিন কিশোর ও যুবককে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। বুধবার চরমোহনা গ্রামের অপর ছাগল চুরির ঘটনায় চেয়ারম্যানের নির্দেশে গ্রামপুলিশ দিয়ে খামার পাহারা এবং চোরদের বিষয়ে পুলিশে পর্যবেক্ষণ করছে।