মঙ্গলবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ভাটিপাঁচানী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুবেল একই গ্রামের মৃত নবী হোসেনের ছেলে।
মৃত রুবেলের চাচা গিয়াস উদ্দিন জানান, রুবেল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। রুবেল সারাদিন অটো চালিয়ে বিকেলে ইফতার করতে বাড়িতে আসে। বাড়িতে এসে তার রিকশার ব্যাটারি চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার স্ত্রী সাড়াশব্দ না পেয়ে চার্জের ঘরে গিয়ে দেখতে পায় রুবেল মাটিতে পড়ে আছে। এ সময় রুবেলকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ বিষয়ে কেউ থানায় অবহিত করেননি।