ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় নকল প্রসাধনী বিক্রি করায় জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ৩ এপ্রিল ২০২৩
বগুড়ায় নকল প্রসাধনী বিক্রি করায় জরিমানা
বগুড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান- ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে নকল ও অনুমোদনহীন প্রসাধনী বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের নিউ মার্কেট ও চুড়িপট্টিতে প্রসাধনীর দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযানে নিউ মার্কেটের শাহ বিপণিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেখানে অনুমোদনহীন প্রসাধনী বিক্রি করা হচ্ছিল। আর নকল প্রসাধনী বিক্রি করায় চুড়িপট্টির মা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযান পরিচালনার সময় ব্যবসায়ীদের সচেতন করার জন্য লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইকিং করা হয়েছে। নিয়মিত জেলার বিভিন্ন শপিংমলে গিয়ে কাপড় ব্যবসায়ীদেরও সাবধান করা হচ্ছে। তারা যেন ঈদকে পুঁজি করে অধিক মুনাফা অর্জনের জন্য প্রতারণা করতে না পারে, সেদিকে নজর রাখা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!