ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় ফেনসিডিল-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ৩০ মার্চ ২০২৩
কুমিল্লায় ফেনসিডিল-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
কুমিল্লায় ফেনসিডিল-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক -ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকা থেকে ৩৪০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা সদর থানার পরিখাল গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সাইফুল ইসলাম (৪৬), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার নোয়াপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. মিজান (৩৫), মাদারীপুরের কালকিনি থানার মৃধাকান্দি গ্রামের মো. তৈয়ব আলী হাওলাদারের ছেলে মো. শাহাবুল মিয়া (২৩)।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল বুধবার রাতে কুমিল্লার জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় অভিযান চালান। অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৩৪০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে প্রাইভেটকার ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!