বৃহস্পতিবার সকালে আটককৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে, বুধবার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজ নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আজহারুল ইসলাম তেঁতুলিয়া উপজেলা সদরের হাপিজোত এলাকার আব্দুল কাদেরের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেতুঁলিয়া থানাধীন আজিজ নগর এলাকায় অভিযান এক কেজি গাঁজাসহ মাজহারুল ইসলামকে আটক করা হয়। পরে তেঁতুলিয়া মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
.png)
পঞ্চগড় ডিবি পুলিশের ওসি মো. মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।