দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হাবিবুর রহমান (৩৮) বুরুঙ্গা কালাপানি এলাকার উসমান আলীর পুত্র।
সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় পাহাড়ি রাস্তার পাশের খাল থেকে মিনি ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন বালু ব্যবসায়ী হাবিবুর রহমান। এমন সংবাদে বুধবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
.png)
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃত হাবিবুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।