ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে মাদকসেবীর কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ২৮ মার্চ ২০২৩
চাঁদপুরে মাদকসেবীর কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর শহরে ইয়াবাসহ আটককৃত জসিম মাঝি নামে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরে পশ্চিম বিষ্ণুদী মাঝিবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ। দণ্ডপ্রাপ্ত জসিম ঐ এলাকার জুলহাস মাঝির ছেলে।

চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ঐ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জসিমের কাছ থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!