ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ২৭ মার্চ ২০২৩
লক্ষ্মীপুরে মাদক মামলায় যুবকের কারাদণ্ড
সাজাপ্রাপ্ত আসামি- ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক মামলায় ইসমাইল হোসেন লিমন নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুর ২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত ইসমাইল হোসেন লিমন রায়পুর উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া গ্রামের মাইক খলিলের বাড়ির মো. জাকির হোসেন লিটনের ছেলে।

লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন এ রায়ের বিষয় নিশ্চিত করেছেন।

Advertisement

জানা যায়, ২০১৮ সালের ২১ মে রায়পুর থানার এসআই জামশেদ আহমেদ উপজেলার মধ্য চরপাতা গ্রামের সিংহের পোল এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল হোসেন লিমনকে আটক করেন। এ সময় লিমনের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইদিন রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লিমনকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করা হয়। পরে তাকে ঐ মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৮ সালের ২৩ জুলাই লিমনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!