বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে, মঙ্গলবার রাতে কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ধনিয়াগাঁও পাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাইনুদ্দিন নেত্রকোণা সদর উপজেলার ৭নং কাইলাটি ইউনিয়নের চল্লিশা কান্দা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার ধনিয়াগাঁও পাছপাড়া গ্রামের একটি বৈদ্যুতিক খুঁটিতে ৪টি ট্রান্সফরমার লাগানো ছিল। বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার নামাতে যায় কয়েকজন চোর। মঙ্গলবার রাত ২টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়ারা। ধারণা করা হচ্ছে- ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে নিচে পড়ে যান ঐ ব্যক্তি। বুধবার সকালে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
.png)
কেন্দুয়া থানার এসআই দেবাশীষ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।