ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ২৫ মার্চ ২০২৩
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে আব্বাস আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে নিজ ঘরে চার্জারত ইজিবাইক সংযোগ খুলে বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্বাস আলী। তবে তার মৃত্যু নিয়ে এলাকায় নানা রহস্য ও গুঞ্জন রয়েছে।

ইসলামপুর থানার ওসি মো. মাজেদুর রহমান বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে আব্বাস আলীর মৃত্যু হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ থাকলে, সেটা খতিয়ে দেখা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!