বুধবার দুপুরে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়ি এলাকায় ঘটনা ঘটে। মৃত হাসিবুল মোল্লা ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়ির ওসমান গনির ছেলে এবং নুর মোহাম্মদ আলী তেলিখালী ইউনিয়নের ইসমাইল হাওলাদারের ছেলে।
এ বিষয়ে মৃত নুর মোহাম্মদ আলীর নানা হালিম মোল্লা জানান, হাসিবুল মোল্লা এবং নুর মোহাম্মদ আলী দুপুরে বাড়ির সামনে খালে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন বাড়ির লোকজন। একপর্যায়ে খাল থেকে হাসিবুল মোল্লা এবং নুর মোহাম্মদ আলীকে উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
ভান্ডারিয়া থানার ওসি আশিকুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।