বুধবার সকালে আদমদীঘি উপজেলার সান্তাহার পোঁওতা রেলগেট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল নওগাঁর ভবানীপুরের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, বেলাল হেঁটে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
.png)
তিনি আরো জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।