মঙ্গলবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আ. হান্নান এ রায় ঘোষণা করেন।
কোর্ট পুলিশের ইনচার্জ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ জুন শহরের মাঠপাড়া এলাকা থেকে দুই সন্তানের জনক নাজির হোসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধে নাজিরকে হত্যার অভিযোগে স্ত্রী নীলাকে আসামি করে মামলা করেন নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় ঘোষণা করে আদালত।
বাদী জাহাঙ্গীর হোসেন বলেন, নীলা বেগমের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে ভাইয়ের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। এ কারণে তিনি আমার ভাইকে হত্যা করেন। দীর্ঘদিন ধরে ভাইয়ের ছেলে-মেয়েকে আমি দেখাশোনা করছি। দীর্ঘ বিচার শেষে আদালত উপযুক্ত রায় ঘোষণা করেছে। এ রায়ে আমরা খুশি।