বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার টুমচর ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের নুরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম ও মো. মাসুম এবং একই গ্রামের হাবিব উল্যার ছেলে ভুলু মিয়া। এ মামলায় পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন- নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, ইউসুফ, জান্নাত আরা ও হোসনেয়ারা বেগম।
লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, আসামিদের সঙ্গে ভুক্তভোগী রুহুল আমিনদের জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জেরে ২০১৬ সালের ১ মার্চ রুহুল আমিনকে লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি পেটান আসামিরা। এ সময় রুহুলকে বাঁচাতে গেলে তার ছেলে সুমন মিয়াকেও মারধর করা হয়। পরে রুহুল আমিনকে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। একইদিন রুহুল আমিনের ছেলে সুমন বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত বুধবার এ রায় প্রদান করেন।