সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া আনোয়ার সিমেন্ট সিট কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্ত এর মধ্যেই আগুনে ক্রেনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
অপারেটর আরমান জানান, গত দুইদিন থেকে তিনি বাউশিয়া পাখির মোড় এলাকায় বিদ্যুতের টাওয়ারের মালামাল লোডিং আনলোডিং কাজ করছেন। সোমবার কাজ শেষ করে দুপুর দিকে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় রওনা দেন। যাওয়ার পথেই আনোয়ার সিমেন্ট সিট কোম্পানির সামনে ক্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে ক্রেনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।