শনিবার (২৫ মার্চ) বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিল্লাল হোসেন উপজেলার নাকোইল গ্রামের বাসিন্দা।
জানা যায়, উপজেলার নাকোইল গ্রামে বিদ্যুতের কাজ করছিলেন বিল্লাল। সেসময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
.png)
সদর হাসপাতালের চিকিৎসক জুবাইদা সুলতানা জানান, হাসপাতালে আসার আগেই বিল্লাল হোসেন মারা গেছেন।
ঝিনাইদহ সদর থানার এসআই আব্দুল হক জানান, খবর পেয়ে হাসপাতালে এসেছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেয়া হবে।