ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে পুলিশের অভিযানে আটক ২৯

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ২৫ মার্চ ২০২৩
রংপুরে পুলিশের অভিযানে আটক ২৯
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টা রংপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে, ১২ জন ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে আরো ১৭ জন।

এদের মধ্যে সদর কোতয়ালী থানায় একজন, গংগাচড়া থানায় একজন, মিঠাপুকুর থানায় আটজন, পীরগঞ্জ থানায় তিনজন ও পীরগাছা থানায় চারজনকে আটক করা হয়।

শনিবার (২৫ মার্চ) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের রংপুর কেন্দ্রীয় করাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রংপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!