ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইবিতে পর্দা উঠল রংপুর বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ৬ মার্চ ২০২৩
ইবিতে পর্দা উঠল রংপুর বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের
ইবিতে শুরু হলো রংপুর বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট। ছবি: ডেইলি বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে ‘রংপুর বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট’। সোমবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ ও শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান। 

ক্রিকেট টুর্নামেন্টে রংপুর বিভাগের আটটি জেলার দুইটি গ্রুপ অংশগ্রহণ করবে। এতে ‘এ’ গ্রুপে থাকবে পঞ্চগড়, দিনাজপুর, গাইবান্ধা এবং ঠাকুরগাঁও জেলা কল্যাণ সমিতি। এছাড়া ‘বি’ গ্রুপে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নীলফামারী জেলা কল্যাণ সমিতি অংশগ্রহণ করবে।

উদ্বোধনের পর টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি ও পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সমিতি।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ বলেন, ‘প্রতিযোগিতার অন্যতম দিক হলো সহনশীলতা। মানুষ মাত্রই ত্রুটি-বিচ্যুতি হতে পারে। এটা নিয়ে বিতর্ক বা আরো খারাপ কিছু না করা উচিত। তোমরা যাদের বিচারক মানবে তাদের যদি ভুলও হয়, সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে টুর্নামেন্টকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করবে।’ 

অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, রংপুর বিভাগের সংশ্লিষ্ট জেলাগুলোকে নিয়ে টুর্নামেন্টের আয়োজন একটা নতুন দিগন্তের সূচনা করল। তোমাদের নির্দেশনা অন্যান্য বিভাগও গ্রহণ করবে। খেলোয়াড়রা সবসময় একটি সুন্দর পরিবেশকে আলিঙ্গন করে। কোন অবস্থাতেই যেন টুর্নামেন্টে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। চ্যাম্পিয়ন হওয়াটাই বড় কথা নয়। খেলায় হার-জিত থাকবেই। পরাজয় হলে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!