বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার শেখপুর বাজার-সংলগ্ন মির্জারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুজ্জামান ফকির মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামের আবদুর রব ফকিরের ছেলে।
ফায়ার সার্ভিস জানান, বৃহস্পতিবার ভোরে কামরুজ্জামান তার ভায়রা জাহিদকে নিয়ে তাবলীগ জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গীর উদ্দেশ্যে শিবচরের পাচ্চর বাসস্ট্যান্ডের দিকে রওনা হন। এ সময় আঞ্চলিক সড়কে শিবচরের শেখপুর মির্জারচর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত জাহিদকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
শিবচর ফায়ার সার্ভিসের লিডার তরুনুর রশিদ খান বলেন, বৃহস্পতিবার ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।