ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু, স্বজনের দাবি ‘হত্যাকাণ্ড’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ২২ মার্চ ২০২৩
বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু, স্বজনের দাবি ‘হত্যাকাণ্ড’
ছবিতে এমদাদুল হক

চট্টগ্রামের মীরসরাইয়ে এমদাদুল হক নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত এমদাদুল হক ঐ এলাকার ফরাজি বাড়ির মনছুর আহম্মদের ছেলে।

নিহতের ছোট ভাই কামাল হোসেন বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে ভাবি ফোন করে জানান- আমার ভাই বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। পরে আমরা তিন ভাই গিয়ে দেখি ঘরের ফ্লোরে তার লাশটি পড়ে আছে। হাতে ও বুকে আঘাতের দাগ রয়েছে। নাক দিয়ে রক্ত পড়ছে।

Advertisement

কামাল হোসেন আরো বলেন, দীর্ঘদিন ধরে ভাইয়ের সঙ্গে ভাবির বনিবনা হচ্ছিল না। এর আগেও ভাইকে খুন করতে লোক পাঠিয়েছিলেন ভাবি। মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শক দিয়ে তাকে হত্যা করা হয়েছে।

মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারের পর সেটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গ পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!