মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সুহিলপুর ইউপির উত্তর সুহিলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত কবির মিয়া সদর উপজেলার মজলিশলুর ইউপির আনন্দপুর গ্রামের জারু মিয়া ছেলে। কবির মিয়া পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।
জানা যায়, বিকেলে বৃষ্টির মধ্যেই সুহিলপুর ইউপির উত্তর সুহিলপুর গ্রামে একটি বাড়িতে ভবন নির্মাণ কাজ চলছিল। এ সময় ঢালাইয়ের জন্য একটি মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কবির বিদ্যুৎস্পৃষ্ট হন। কবিরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।