বুধবার দুপুরে শহরের কলোনি ও ফুলতলা কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় ঐ দুই বাজারের আট প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্য কেনার রশিদ না থাকায় এ জরিমানা করা হয়।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, কাঁচা বাজারগুলোতে হ্যান্ড মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
.png)