ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় অপহরণ চেষ্টার অভিযোগে যুবক আটক

আখাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ২১ মার্চ ২০২৩
আখাউড়ায় অপহরণ চেষ্টার অভিযোগে যুবক আটক
আখাউড়ায় অপহরণ চেষ্টার অভিযোগে যুবক আটক -ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপহরণ চেষ্টার অভিযোগে রিপন ভূইয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ ইউপির ছোট কুড়িপাইকা গ্রামের মো. হারুন ভূইয়ার ছেলে। মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

একই গ্রামের মুড়ির বাড়ি এলাকার মৃত মো. শানু মিয়ার ছেলে আমজাদ আলীকে (৩৮) অপহরণের পর মারধর করে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার মামলায় তাকে আটক করেন পুলিশ। এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা করেছে ভুক্তভোগী আমজাদ আলী।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার রাতে অটোরিকশা দিয়ে বাড়ি যাওয়ার সময় খালাজুড়া-আনোয়ারপুর সড়কে আসাদ মিয়ার পুকুরের কাছে পৌঁছামাত্র ৩-৪ জন লোক আমজাদ আলীর অটোরিকশা পথরোধ করে বেধড়ক মারপিট করেন। একপর্যায়ে তাকে টানা-হেঁচড়া করে একটি মাইক্রোবাসে উঠিয়ে নেন। পরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৩টি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেন। একপর্যায় তার পকেটে থাকা টাকা-মোবাইল ছিনিয়ে নেন। 

Advertisement

অপহরণকারীরা শেষ রাতের দিকে আখাউড়া-সিলেট রেলপথের পূর্বপাশে বাইপাস এলাকায় রশি দিয়ে বেঁধে আমজাদ আলীকে ফেলে যান। পরে তিনি হাঁটতে হাঁটতে সিএনজি স্ট্যান্ডে গেলে সেখানকার লোকদের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

আমজাদ আলী অভিযোগ করে বলেন, আমার ভায়রা ভাই রিপন ভূঁইয়া আমাকে বিদেশে পাঠিয়ে প্রতারণা করেন। আমি দেশে ফিরে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করি। মামলা করার পর থেকেই তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই জেরে আমাকে অপহরণ করে মারধর করে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেন।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা গ্রহণ করেছি। আটক যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!