ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় মাদকসেবীর হামলায় আহত ১০

আখাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ১৭ মার্চ ২০২৩
আখাউড়ায় মাদকসেবীর হামলায় আহত ১০
আখাউড়ায় মাদকসেবীর হামলায় আহত ১০ -ছবি ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসেবীর হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শুক্রবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। 

আহতরা হলেন, আ. হেকিম টাক্কা, চুন্নু মিয়া, রুপসা বেগম, কাজী সিরাজ, কাজী সালেক মিয়া, মো. রনি মিয়া, সালেক মিয়া, ফয়সাল মিয়া ও আলিম মিয়ার পুত্র মো. সোহেল মিয়া। এরমধ্যে আ. হেকিম ওরফে টাক্কা ও রনির অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে কল্যাণপুর গ্রামে চুরি, মাদকসহ নানা প্রকার অপরাধ বৃদ্ধি পেয়েছে। ওইসব রোধে গ্রামের লোকজন রাতে পাহাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে করে এলাকার মাদকসেবীরা অনেকটাই বেকায়দায় পড়ে যায়। এ নিয়ে প্রায় বাকবিতণ্ডা হতো। এর জেরে মাদকসেবীরা গ্রামের সাধারণ লোকজনের ওপর হামলা চালান।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল মিয়া জানান, আহত সবাইকে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খবর নেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তীতে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!