ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৮০ তরুণ-তরুণী

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ২০ মার্চ ২০২৩
হবিগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৮০ তরুণ-তরুণী
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে কোনো ধরনের তদবির বাণিজ্য ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেলেন ৮০ তরুণী-তরুণী। মাত্র ১২০ টাকা খরচ করে স্বপ্নের এ চাকরি পেয়ে আনন্দিত তারা।

রোববার রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে প্রাথমিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণার পাশাপাশি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

এ সময় পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় বিন্দুমাত্র অনিয়ম হয়নি। কোনো ধরনের তদবির বাণিজ্য ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। নিয়োগে ১২০ টাকার বাইরে কারো একটি টাকাও কাউকে দিতে হয়নি।

Advertisement

প্রসঙ্গত, গত ২, ৩ ও ৪ মার্চ হবিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনলাইনে নিবন্ধিত ২৮০০ জন প্রার্থীদের নিয়ে যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছিল। তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই বাছাই শেষে গত ৯ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯ মার্চ সকালে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষা শেষে ১২ জন নারী ও ৬৮ জন পুরুষসহ মোট ৮০ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক, মৌলভীবাজার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, সুনামগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানসহ হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!