মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, ওই এলাকায় সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন রেল লাইনসহ আশপাশের জায়গায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে স্থাপনা বানিয়ে দখল করে রেখেছিল একটি মহল। এরই প্রেক্ষিতে সরকারি জায়গা উদ্ধারে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে শতাধিক স্থাপনা এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
.png)
তিনি বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে সড়ক ও জনপথ বিভাগ ও হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।