সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলার শংকরপাশা নামক স্থানে ভাটিয়পাড়া-নড়াইল-খুলনা সড়কে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে ইকরাম শেখ এবং একই উপজেলার শংকরপাশা গ্রামের খোরশেদ শেখের ছেলে আহাদ শেখ। ইকরাম ঐ ভ্যানের চালক ছিলেন।
কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম জানান, দুপুরে উপজেলার শংকরপাশা নামক স্থানে একটি ভ্যানকে একটি ট্রাক পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ইকরাম শেখ নিহত হন। এছাড়া আহত দুইজনকে হাসপাতালে নেয়ার পথে আহাদ শেখের মৃত্যু হয়। অপর আহত চুন্নু শেখকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)