ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাপিতের চুল কেটে দিলেন ইউপি চেয়ারম্যান!

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২২, ২০ মার্চ ২০২৩
নাপিতের চুল কেটে দিলেন ইউপি চেয়ারম্যান!
টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম। ফাইল ছবি

ধুনিক স্টাইলে চুল কাটা ও নিজের চুল বড় রাখার অজুহাতে তপন শীল নামের এক নাপিতের চুল কেটে দিয়েছেন কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম।

উপজেলার টৈটং ইউপির হাজী বাজারে নিউ স্টার সেলুনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তপন শীল কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সুকুমার শীলের ছেলে।

আরো পড়ুন >>> ভাবির গায়ে পেট্রল ঢেলে আগুন দিলো দেবর

Advertisement

হাজী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহাদাত হোসাইন বলেন, শনিবার রাতে আরাফাত নামের স্থানীয় এক যুবক তপনের সেলুনে বসে চুল কাটাচ্ছিলেন। এমন সময় টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম সেখানে গিয়ে চুলের ডিজাইন নিয়ে আপত্তি জানান। তখন সেলুনের দেয়ালে লাগানো কাটিং ক্যাটালগ তুলে নেয়ার নির্দেশ দেন। তপন শীল এতে গড়িমসি করায় চেয়ারম্যান জাহেদ নিজেই ক্যাটালগ গুলো ছিড়ে ফেলেন। এ সময় চেয়ারম্যান জাহেদ তপনের চুল লম্বা দেখে তা কাঁচি দিয়ে কেটে দেন।

আরো পড়ুন >>> এক গাভী জন্ম দিলো চার বাছুর

ভুক্তভোগী তপন শীল বলেন, মানুষ যেভাবে বলেন, সেভাবেই চুল কাটি। আধুনিক ডিজাইনে চুল কেটেছি বলে চেয়ারম্যান আমার ওপর চড়াও হয়েছেন। আমার মাথার চুল লম্বা ছিলো বলে তিনি কেটে দিয়েছেন।

টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলামের বলেন, একজন চেয়ারম্যান হিসেবে সমাজের আইন-শৃঙ্খলা রক্ষা করা আমার দায়িত্ব। তপনকে মানুষদের সুন্দরভাবে চুল কাটার পরামর্শ দিয়েছি। এটা যদি বলা অন্যায় হয়ে থাকে অন্যায়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!