রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল বারী উপজেলার ভাগকোলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। আটককৃত ট্রাকচালক আব্দুস সালাম বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল জানান, ভ্যান নিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে মহাসড়কে উঠছিলেন আব্দুল বারী। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ট্রাক চালককে আটক করা হয়েছে।
.png)