শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার একেএম মুনিরুল আলম। এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থানাধীন চর বাউসিয়ায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মো. সুজন, মো. রাসেল, মো. আলাউদ্দিন, মো. বাদশা হোসেন দিপু, মো. সাব্বির, হাবিবুর রহমান, মো. মিন্টু এবং মো. সিয়াম। তাদের মধ্যে সুজন ডাকাত দলের নেতা।
র্যাব জানায়, র্যাব-১১ এর একটি দল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাদা পোশাকে টহল দিচ্ছিল। মুন্সীগঞ্জের গজারিয়া থানার চর বাউসিয়া এলাকায় যানজটে আটকা পড়ে টহল দলটি। এ সময় ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে র্যাবের গাড়ি ঘেরাও করে। পরে র্যাব সদস্যরা ডাকাত দলের সদস্যদের ধাওয়া করেন। এ সময় ডাকাত দলের মূলহোতাসহ আটজনকে গ্রেফতার করা হয়।
.png)
তারা ১২ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতচক্র। তাদের সর্দার মো. সুজন। তারা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিতেন। গত দুই বছরে তারা প্রায় ৫০টির বেশি ডাকাতি করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।