ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৫, ১৭ মার্চ ২০২৩
বগুড়ায় ইয়াবাসহ গ্রেফতার ২
ইয়াবাসহ গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার দুপুরে মাদক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার নন্দগ্রাম যাদুরানী গ্রামের সফিকুল ইসলাম এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দিঘলকান্দী গ্রামের তরফদারপাড়ার বাসিন্দা আশিকুর রহমান বাবু ওরফে মাহবুব।

ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!