ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ইয়াবাসহ গ্রেফতার ৫

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২২:১২, ১৪ মার্চ ২০২৩
রাজশাহীতে ইয়াবাসহ গ্রেফতার ৫
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর বাগমারায় দুই হাজার ১০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার ‍দুপুর সাড়ে ৩টার দিকে বাগমারা উপজেলার চাঁনপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাগমারা উপজেলার পলাশবাড়ী গ্রামের মো. মোকছেদ শাহের ছেলে মো. মোস্তাফিজুর রহমান সাব্বির, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে মো. আফজাল হোসেন, বাগমারার উত্তর একডালা গ্রামের মো. সাইফুল ইসলাম ভুট্টুর ছেলে মো. নাহিদ হাসান, গাজীপুর জেলার দক্ষিণ লতিফপুর এলাকার খন্দকার লোকমানের ছেলে খন্দকার শাহীন এবং একই এলাকার মো. এরশাদ আলীর ছেলে মো. রিপন আলী।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সনাতন চক্রবর্তী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়- বাগমারার চাঁনপাড়া হেলিপ্যাড মাঠের মধ্যে মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে ইয়াবা বহন করে নিয়ে এনেছেন। সেগুলো বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থানও করছেন। এমন খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে জেলা ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

Advertisement

তিনি আরো জানান, এ সময় তাদের কাছে থেকে দুই হাজার ১০০ পিস ইয়াবা, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!