ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের ২ সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ১৬ মার্চ ২০২৩
উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের ২ সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের ২ সদস্য

কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর ক্যাম্প থেকে আরসার দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৫ মার্চ) রাতে তাদের গ্রেফতার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, ১৮ নম্বর ক্যাম্পের জিয়াউর রহমান ও একই ক্যাম্পের মো. শাকের। দু’জনের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

Advertisement

শামসুল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পের ১৮ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুইজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!