ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝগড়া করে সন্তান নিয়ে চলে গেলেন স্ত্রী, ফাঁস নিলেন সাজু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ১৬ মার্চ ২০২৩
ঝগড়া করে সন্তান নিয়ে চলে গেলেন স্ত্রী, ফাঁস নিলেন সাজু
ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দুই বছরের ছেলেকে নিয়ে স্ত্রী ঢাকা চলে যাওয়ায় অভিমানে ফাঁস নিয়েছেন সাজু মিয়া নামে এক যুবক।

বৃহস্পতিবার সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শগ্রামে শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সাজু মিয়া রংপুর সিটি করপোরেশনের বাস টার্মিনাল এলাকার মোজা মিয়ার ছেলে এবং বড়খাতা আদর্শগ্রাম এলাকার মৃত মহুবর রহমানের জামাতা।

স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে সাজু মিয়ার সঙ্গে ঝগড়া করে ছেলে মুজাহিদকে নিয়ে ঢাকা চলে যান স্ত্রী মিম্মা। এতে মনোক্ষুণ্ন ছিল সাজু মিয়ার। বুধবার রাতে সবার অজান্তে বাড়ির পাশে আমগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য শওকত হোসেন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে তা কয়েকবার সালিশে সমাধান হয়। এর মধ্যে আবারো তাদের ঝগড়া হয়। তাই সন্তানকে নিয়ে সাজুর স্ত্রী ঢাকা চলে যায়। এতে ক্ষোভে আত্মহত্যা করেন সাজু।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!