ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পোকার কামড়ে ক্ষত, ময়লার স্তূপে পড়ে ছিল জীবিত নবজাতক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৩, ১৫ মার্চ ২০২৩
পোকার কামড়ে ক্ষত, ময়লার স্তূপে পড়ে ছিল জীবিত নবজাতক
নবজাতক- ফাইল ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ময়লার স্তূপ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল-আড়াইহাজার সড়কের ডহরগাঁও এলাকা থেকে ঐ নবজাতককে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- ঐ নবজাতককে হত্যার উদ্দেশ্যে ময়লার স্তূপে কে বা কারা ফেলে রেখে যান।

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান জানান, রাত ১১টার দিকে গোলাকান্দাইল-আড়াইহাজার সড়কের পাশে ডহরগাঁও এলাকার ময়লার স্তূপে পলিথিনে মোড়ানো এক নবজাতকের কান্নার শব্দ পান স্থানীয়রা। এ সময় স্থানীয়রা গিয়ে ঐ নবজাতককে পলিথিন মোড়ানো অবস্থায় দেখতে পেয়ে জীবিত উদ্ধার করেন।

Advertisement

পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হককে অবহিত করেন। ইউএনও ফয়সাল হক নবজাতককে প্রশাসনের হেফাজতে নিয়ে চিকিৎসা শুরু করেন।

ইউএনও ফয়সাল হক জানান, পলিথিনে মোড়ানো অবস্থায় ঐ নবজাতককে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নবজাতক কন্যা সন্তান। তার গলায় কাটা জখম রয়েছে। মাথার ডান পাশে ক্ষত রয়েছে। এছাড়া পোকামাকড় শরীরের কিছু অংশ কামড়িয়ে ক্ষত করেছে। ধারণা করা হচ্ছে- ময়লার স্তূপে হত্যার উদ্দেশ্যে ঐ নবজাতককে ফেলে রাখা হয়েছিল। বর্তমানে নবজাতককে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে তদারকি করা হচ্ছে। তবে নবজাতকের অবস্থা আশঙ্কাজনক।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!