ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের 

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ১৪ মার্চ ২০২৩
নেত্রকোণায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের 
বজ্রপাত- ফাইল ফটো

নেত্রকোণার বারহাট্টায় বজ্রপাতে রেহান মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের হেলুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রেহান একই ইউনিয়নের রজব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রেহান মিয়া দুপুরে মাঠে কাজ করতে যান। বিকেলে মাঠে কাজ করা অবস্থায় হঠাৎ দমকা বাতাস শুরু হলে পাশে একটি গাছ তলায় আশ্রয় নেয়ার জন্য যান তিনি। এ সময় বজ্রপাতে হলে মাটিতে পড়ে যান রেহান। পরে স্থানীয়রা রেহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বারহাট্টা থানার ওসি মো. লুৎফুল হক জানান, বিকেলে দমকা হাওয়াসহ বৃষ্টির মধ্যে নিজ বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন রেহান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!