ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইসলামপুরে বজ্রপাতে নিথর স্কুলশিক্ষার্থীসহ ২ জন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ১৩ অক্টোবর ২০২২
ইসলামপুরে বজ্রপাতে নিথর স্কুলশিক্ষার্থীসহ ২ জন
ফাইল ছবি

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চিনাডুলি ইউনিয়নের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার চিনাডুলি ইউনিয়নের পূর্ববামনা গ্রামের চাঁন মিয়ার ছেলে মজনু মিয়া (৩৫) ও একই ইউনিয়নের ছানোয়ার হোসেনে ছেলে জিতু মিয়া (১৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের।

স্থানীয়রা জানায়, দুপুরে পূর্ব বামনা এলাকায় কৃষি জমিতে কাজ করতে যান মজনু মিয়া। বিকেল ৪টায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

অপরদিকে, একই সময়ে বাড়ির পাশে নদীর কিনারায় ঘুরতে যান জিতু মিয়া। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বজ্রপাত
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!