লালমোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন, হত্যার শিকার গৃহবধূর বাবা মো. আলমগীর, ভাই মো. রিয়াজ ও দুই সন্তানসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার অন্তত পাঁচশত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, নিখোঁজের দুইদিন পর গত ৭ মার্চ দুপুরে দেওয়ানকান্দি এলাকা থেকে বাকপ্রতিবন্ধী স্বপ্নার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই গৃহবধূকে ধর্ষণের পর হত্যার আলামত পেয়ে তদন্তের মাধ্যমে ওইদিন রাতেই নাজিম ও আনোয়ার নামের দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে নিলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়। তাদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন বক্তারা।
.png)
গ্রেফতারকৃত নাজিম লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার মফিজুল ইসলামের ছেলে এবং আনোয়ার একই এলাকার দুলাল হোসেনের ছেলে।