গ্রেফতারকৃত সালাউদ্দিন কালমা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের চর লক্ষ্মী গ্রামের সৈয়দ আহমেদের ছেলে। ২০১৬ সালের একটি যৌতুক মামলায় ওই বছরই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন আদালতের বিচারক। ২০১৮ সালে ওই গ্রেফতারি পরোয়ানার কপি লালমোহন থানায় পাঠানো হয়।
এছাড়া, শনিবার বিকালে ওই চেকপোস্ট থেকে গাঁজাসহ আরো চারজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন মো. মনু মিয়া, ইকবাল হোসেন, মো. হাসনাইন ও মো. আব্বাস। এরা সকলে উপজেলার চরভূতা ইউপির বাসিন্দা।
.png)
লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, নিয়মিত চেকপোস্ট অভিযানকালে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার ও মাদকসহ চারজনকে আটক করা হয়। তাদের রোববার সকালে আদালতে প্রেরণ করা হবে।