ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃত্তি পেয়ে হেলিকপ্টারে ঘুরল ৮০ শিক্ষার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ৬ মার্চ ২০২৩
বৃত্তি পেয়ে হেলিকপ্টারে ঘুরল ৮০ শিক্ষার্থী
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হয়- ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরের রংধনু মডেল স্কুল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ৮০ শিক্ষার্থী। তারা সবাই বৃত্তি পেয়েছে। শতভাগ বৃত্তি পাওয়ায় তাদেরকে হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার সকালে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম। রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন- শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।

এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। পরে চারজন করে শিক্ষার্থীকে নিয়ে হেলিকপ্টারে ঘুরিয়ে দেখানো হয় তাদের নিজ উপজেলা। ২০ বারে হেলিকপ্টারে চড়ে উপজেলা দেখে বৃত্তিপ্রাপ্ত ৮০ শিক্ষার্থী।

Advertisement

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী স্বর্ণা জানায়, বাবা-মা ও শিক্ষকরা সব সময়ই তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করেন। এ আয়োজন তাদেরকে পড়ালেখায় আরো মনোযোগী হতে আরো অনুপ্রেরণা জোগাবে।

এ বিষয়ে রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন জানান, শিক্ষার্থীদের আরো ভালো করে পড়ালেখার উৎসাহ প্রদানের লক্ষ্যে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!