বোরবার রাত ৮টার দিকে এ ঘটনায় জামাই আলী আক্তার বেচু মিয়াকে বেগমগঞ্জের দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আলী আক্তার বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. দুলালের ছেলে। এর আগে, ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নবী মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্বশুর নুরনবী বলেন, ২২ দিন ধরে আমার বড় মেয়ে নাজমুন নাহারের স্বামী আলী আক্তার বেচু মিয়া বেকার অবস্থায় আমার বাড়িতে ছিলো। এতে আমি সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এ সময় তাকে বেকার বলে সামান্য ঝকা দিয়ে কাজ করার তাগিদ দেই। এতে ক্ষুব্ধ হয়ে আমার বাড়ি ছেড়ে চলে যায়। রোববার ভোরে আমি মুরগির খামারে কাজে গেলে সে এসে আমার বসতঘরে আগুন লাগিয়ে দেয়।
.png)
চরএলাহী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল জলিল বলেন, আগুনে দরিদ্র কৃষক নুরনবীর বসতঘরসহ পাশের গোয়ালঘরে থাকা তিনটি গরুও পুড়ে মারা যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় শ্বশুর নুরনবীর করা মামলায় জামাই বেচু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।