গ্রেফতারকৃতরা হলেন- নূর আলমের ছেলে আছমত উল্লাহ, মাওলানা রহমত উল্লাহর ছেলে আব্দুর রহমান, ফকির মাহমুদের ছেলে আবু সামা। তারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার র্যাব ও এপিবিএন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা আরসার সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যাসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে।
.png)
গ্রেফতারকৃত তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।