ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার বিলদহর মৎস্যজীবীপাড়া এলাকায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা আলতাব হোসেনের কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন।
জানা গেছে, শুক্রবার রাতে সিংড়া উপজেলার বিলদহর মৎস্যজীবীপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। এ সময় স্থানীয়রা বাল্যবিয়ের খবর উপজেলা প্রশাসনকে জানান। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে বর ও বরযাত্রীরা পালিয়ে যান। পরে প্রশাসন বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান।
তিনি বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ওই ছাত্রীর বাড়িতে রওনা হই। আমাদের আসার খবর শুনে বিয়ের আসর থেকে বর ও বরযাত্রীরা পালিয়ে যান। পরে ওই ছাত্রীর বাবা আলতাব হোসেন প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দেন।