ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুকে আত্মহত্যার ঘোষণা, ৬ মিনিট আগে জীবিত উদ্ধার করল পুলিশ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ৩ মার্চ ২০২৩
ফেসবুকে আত্মহত্যার ঘোষণা, ৬ মিনিট আগে জীবিত উদ্ধার করল পুলিশ
ছবিতে বাম থেকে তৃতীয় মার্সি অরি ডি সুজা

ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যার ৬ মিনিট আগে এক তরুণকে উদ্ধার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। এ সময় আত্মহত্যার রশি, গিটার ও জন্মদিনের একটি কেক উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার রাত ৯টায় ফেসবুকে আত্মহত্যার ঘোষণা দেওয়া একটি ভিডিও নজরে আসে কক্সবাজার জেলা পুলিশের। সদর থানার ওসি মো. রফিকুল ইসলামের নির্দেশে ওসি (তদন্ত) মো. নাজমুল হুদার নেতৃত্বে একদল পুলিশ গিয়ে সংশ্লিষ্ট হোটেল কক্ষ থেকে তাকে উদ্ধার করে।

ওই তরুণের নাম মার্সি অরি ডি সুজা (১৯)। সে ঢাকার ফার্মগেট এলাকার রাজধানী হাইস্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো। সে ৩ দিন আগে কক্সবাজার বেড়াতে এসে একটি হোটেলে উঠে।

Advertisement

আত্মহত্যার কারণ জানতে চাইলে মার্সি অরি ডি সুজা জানায়, এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়। যার কারণে আমি ফ্যামিলি থেকে টেক-কেয়ার পেতাম না। ফ্যামিলি এবং স্টাডি এই দুটি কারণে আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম।

ওসি (তদন্ত) নাজমুল হুদা জানান, ভিডিওতে দেখতে পাওয়া বক্স খাটের অংশ চিহ্নিত করে তারা উদ্ধার অভিযানে নামেন এবং বিভিন্ন আবাসিক রিসোর্ট খোঁজাখুজির একপর্যায়ে শহরের ‘দি কক্স বিচ রিসোর্ট’ থেকে আত্মহত্যার ৬ মিনিট আগে যুবককে উদ্ধার করতে সক্ষম হন। যুবকটির অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে যুবককে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!