ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ৩ মার্চ ২০২৩
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
ফাইল ফটো

মাদারীপুর সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকাল ৯টার দিকে সদর উপজেলার বালিয়া গ্রামের মোল্লা বংশ ও হাওলাদার বংশের মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাত থেকে আটটি ককটেল বিস্ফোরিত হয়। আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ ফরিদপুর মেডিকেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর আহতরা হলেন- তারাই হাওলাদার, জয়নাল হাওলাদার, ধলু মাতুব্বর, মুন্না হাওলাদার, ইউনুস হাওলাদার, ওলি মাতুব্বর, জাহিদুর মোল্লা, শওকত ফকির, বিউটি বেগম, চানমিয়া হাওলাদার, লুৎফর হাওলাদার, এসকেন্দ হাওলাদার, এসকেন্দার মাতুব্বরসহ বেশ কয়েকজন।

Advertisement

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বালিয়া গ্রামের মিল্টন মোল্লার সঙ্গে ও সিরাজ হাওলাদারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় দুইপক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জের ধরে শুক্রবার সকালে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষের লোকজন। সংঘর্ষের সময় সাত থেকে আটটি ককটেল বিস্ফোরিত হয়। এতে নারীসহ উভয়পক্ষের ২০ জন আহত হন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!