বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, আড়াইহাজার থানার ওসি ও আড়াইহাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার। কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
.png)
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশতিয়াক আহমেদ তদন্ত কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তদন্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু ছাঈদ মল্লিক বলেন, কর্মদিবস থাকা সত্ত্বেও কেমিক্যাল কারখানাটি বন্ধ ছিলো। কেন বন্ধ ছিল বিষয়টি মাথায় রেখে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি কাজ শুরু করছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল সম্ভব হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও এলাকায় অবস্থিত এইচপি কেমিক্যালের কারখানাটি বন্ধ থাকা অবস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আড়াইহাজার, রূপগঞ্জ এবং মাধবদীর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক সঙ্গে সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।