ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুর নগরীর কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুন ধরেছে। মঙ্গলবার সন্ধ্যায় কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় এই গুদামে আগুন ধরে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

আরেফীন জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি, কাশিমপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতেরও কোনো খবরও পাওয়া যায়নি।

পানির সমস্যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!