ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চরাঞ্চলে জুয়ার আসরে অশ্লীল নৃত্য, ৯ তরুণী আটক

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
চরাঞ্চলে জুয়ার আসরে অশ্লীল নৃত্য, ৯ তরুণী আটক
ফাইল ছবি

জুয়ার আসর বসিয়ে অশ্লীল নৃত্য পরিবেশনের সময় নয় তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্রের দুর্গম চরের ভুট্টাক্ষেত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের কালিকাপুর গ্রামের নাসিমা আকতার বৃষ্টি, স্বপনা বেগম, পটুয়াখালীর সাদিয়া বেগম, বগুড়ার লাভলী বেগম, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রুমা খাতুন, রাজবাড়ীর প্রিয়াংকা বেগম, জয়পুরহাটের রোকসানা বেগম, সাভারের নার্গিস বেগম ও রংপুরের সাদিয়া ইসলাম।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান। স্থানীয়দের বরাতে তিনি জানান, দীর্ঘদিন ধরে একাধিক জেলার নয় তরুণী দেশের বিভিন্ন দুর্গম চরাঞ্চলে জুয়ার আসর বসাতেন। সেখানে পুরুষদের আকর্ষণ বা উপস্থিতি বাড়াতে অশ্লীল নৃত্য পরিবেশন করতেন তারা। এর পাশাপশি তারা অসামাজিক কাজ করতেন। দূর-দূরান্ত থেকে বিভিন্ন ব্যক্তি ওই আসরে জুয়া খেলা ও ফুর্তি করার জন্য আসতেন।

Advertisement

গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম ভোররাতে মোল্লারচর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ভুট্টাক্ষেতে অভিযান চালিয়ে নয় তরুণীকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যান। সেখান থেকে সামিয়ানা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ১৬ মাস বয়সী একটি শিশুকেও উদ্ধার করা হয়েছে। আটককৃত নয় তরুণীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!