ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

হোয়াটসঅ্যাপে ‘চাচা’র অশ্লীল মেসেজ, পুলিশের দ্বারস্থ বাঙালি অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
হোয়াটসঅ্যাপে ‘চাচা’র অশ্লীল মেসেজ, পুলিশের দ্বারস্থ বাঙালি অভিনেত্রী
ভুক্তভোগী পায়েল সরকার ও অভিযুক্ত সঞ্জীব ঘোষ- ফাইল ফটো

অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক পায়েল সরকারকে হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ, কুপ্রস্তাব, এডিট করা নগ্ন ছবি দিয়ে ব্ল্যাকমেইল করছিলেন তার ‘চাচা’। দিনের পর দিন চলতে থাকা এ ব্ল্যাকমেইলিং অসহ্য হয়ে ওঠায় চাচার বিরুদ্ধে রাজ্য পুলিশের বারাকপুর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেছেন তিনি।

পায়েলের অভিযুক্ত ‘চাচা’র নাম সঞ্জীব ঘোষ। পেশায় জিম ট্রেনার, ভাটপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে অভিনেত্রী পায়েল থাকেন বরানগরে।

পায়েল সরকারের অভিযোগ, ফোন করে তাকে অন্যমভাবে পেতে চাওয়ার কথা বলেছিল পাতানো ‘চাচা’ সঞ্জীব। দেখা করে রাত্রিযাপন করার প্রস্তাবও দিয়েছিল। এতে রাজি না হওয়ার পর থেকেই হোয়াটসঅ্যাপে অশ্লীল ছবি পাঠাতে থাকে সঞ্জীব, কুপ্রস্তাবও দেয়। এমনকি ফটোশপের মাধ্যমে পায়েলের নগ্ন ছবি তৈরি করে ব্ল্যাকমেইলও করে সে।

Advertisement

পায়েল জানান, এমন মেসেজ পাওয়ার পর তিনি সঞ্জীবকে ব্লক করেন। পরে সে অন্য ফোন থেকে কল করে ক্ষমা চায়। কথা বন্ধ না করার অনুরোধ জানায়। কিন্তু ফের সঞ্জীব অশালীন মেসেজ পাঠাতে থাকে। এবার পুলিশের দ্বারস্থ হন পায়েল। বারাকপুর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান ‘চাচা’ সঞ্জীব ঘোষের বিরুদ্ধে।

পায়েলের অভিযোগ, সঞ্জীবকে তিনি পুলিশে যাওয়ার কথা বলেছিলেন। কিন্তু তাতেও কোনো প্রতিকার হয়নি। উল্টো সে নিজেকে ডন বলেই দাবি করেছিল।

এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বারাকপুর সাইবার ক্রাইম বিভাগ।

প্রসঙ্গত, দিন কয়েক আগে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে হোয়াটসঅ্যাপে অশালীন প্রস্তাব দিয়েছিল এক যুবক। সে সোজাসুজি জানতে চায় অভিনেত্রীর ‘ফি’ কত। এমনকি ঐ ব্যক্তি সরাসরি বলে- তার ক্লায়েন্ট সময় কাটাতে চায় রূপাঞ্জনার সঙ্গে।

অভিনেত্রী তৃণা সাহার নাম করেও লোন নিয়ে কুপ্রস্তাব দিয়েছিল এক প্রতারক। দুই অভিনেত্রীই থানায় অভিযোগ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!