বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনা পৌরসভার ২নং ওয়ার্ডের শহিদ স্মৃতি সড়কের বরিয়াল পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বরগুনা সদর উপজেলা বুড়িরচর ইউনিয়নের নাপিতখালী গ্রামের আদিত্য বিশ্বাসের ছেলে সুশীল বিশ্বাস, একই ইউনিয়নের চরকগাছিয়া গাবতলা এলাকার গোলাম মোস্তফার ছেলে মো. আবুল বাশার, আয়লা পতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের ইউনুস আলী হাওলদারের ছেলে মো. নুর ইসলাম, কেওড়াবুনিয়া ইউনিয়নের হযরত আলীর ছেলে মো. সাইফুল ইসলাম রানা ওরফে ফয়সাল এবং একই ইউনিয়নের লতাবারিয়া গ্রামের রফিজ খানের ছেলে মো. নাসির উদ্দিন ওরফের নান্না।
বরগুনা ডিবি পুলিশের পরিদর্শক মো. আব্দুল হক জানান, ডিবি পুলিশের সদস্যরা ক্রেতা সেজে তক্ষক বিক্রেতাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে নিয়মিত মামলা করা হবে। এছাড়া বন বিভাগের মাধ্যমে তক্ষক তিনটি বনে অবমুক্ত করা হবে।
.png)